ফের উইটসা সম্মাননা পাচ্ছে এটুআই

২ মার্চ, ২০২৩ ২৩:০৫  

ফের তথ্যপ্রযুক্তি খাতে আন্তর্জাতিক পুরস্কার ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি ডব্লিউএসআইএস পুরস্কার জিতলো বাংলাদেশ। এবার ই-হেলথ ক্যাটাগরিতে এটুআই এর  'কোভিড- ১৯ টেলিহেলথ সেন্টার' প্রজেক্টটি এই পুরস্কার জিতেছে। হয়েছে চ্যাম্পিয়ন।

বৃহস্পতিবার রাতে এটুআই এর ফেসবুক পেজে এই ঘোষণা দেয় হয়। সেই পোস্ট শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত আবেদন  বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই ও অনলাইন ভোটিং প্রক্রিয়ার শেষে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।  মোট ১৮টি ক্যাটাগরিতে আবেদন গ্রহণ করা হয় এবং প্রতি ক্যাটাগরিতে একটি করে ১৮টি প্রকল্পকে চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ

বিশ্বের ৮০টি দেশের সদস্যভুক্ত সংগঠন ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’ তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত ‘উইটসা ২০২১’ পুরস্কার প্রদান করে।

২০২২ সালে মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি) সম্মেলনে উইটসা গ্লোবাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছিলো এটুআই প্রকল্পের ‘ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক’ ও ‘কোভিড-১৯ ন্যাশনাল ড্যাশবোর্ড’ নামের দুটি উদ্যোগ। সেসময় এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের হাতে এ পুরস্কার তুলে দিয়েছিলেন উইটসা চেয়ারম্যান ইয়ানিস সিরোস। এ সময় উইটসার আঞ্চলিক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি সুব্রত সরকার উপস্থিত ছিলেন।